হবিগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

প্রকাশিত October 24, 2017
হবিগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, দেশে শিশু অপরাধ বেড়ে গেছে। তবে অপরাধে জড়িত সব শিশু সমান অপরাধী নয়। শিশুরা যাতে অপরাধের সাথে জড়িত না হতে পারে সে ব্যাপারে অভিভাবক সহ সকলকে সতর্ক থাকতে হবে।
সোমাবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো শফিউল আলমের পরিচালনায় কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মো শহীদ উদ্দিন চৌধুরী, জেল সুপার গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।