বানিয়াচংয়ে শরীফ উদ্দিন আহমেদ স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত May 28, 2023
বানিয়াচংয়ে শরীফ উদ্দিন আহমেদ স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি : অর্ধলক্ষাধিক দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য শরীফ উদ্দিন আহমেদ স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
শনিবার, ২৭ মে বিকেলে বানিয়াচং এল আর উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন ফুটবল একাডেমি ও অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ফুটবল একাদশ। খেলায় অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ফুটবল একাদশ ২-১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, সাবেক উপজেলা পরিষদ চয়ারম্যান ইকবাল হোসেন খান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আহাদ মিয়া, আনোয়ার হোসেন ও শাহ মাসউদ কোরাইশী মক্কী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী ও বর্তমান সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান রবিন।