হবিগঞ্জে শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি

প্রকাশিত May 30, 2022
হবিগঞ্জে শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে স্মরণসভা এবং ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান।
শচীন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি মো শরীফ উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস সজল, আবুল ফজল চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, প্রমথ সরকার, আব্দুল ওয়াহিদ চৌধুরী, বিশ্বজিৎ পাল, রাখাল দাস, আবুল ফজল চৌধুরী, সহকারী অধ্যাপক মো তরীকুল ইসলাম হারুন, মো আব্দুল আহাদ খান, গৌতম সরকার, মো লতিফ হোসেন, মিহির রঞ্জন সরকার, প্রসূন আচার্য্য পল্লব ও শিক্ষার্থী শামীমা আক্তার মীম।