হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের ও অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের কালি গাছতলা এলাকায় এ মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর কাউন্সিলল দিলীপ দাশ, জাহির মিয়া ও ডা অসিত রঞ্জন দাশ।
বক্তারা আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।