নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করা হয়। এতে বক্তারা বলেন, সুশান্ত দাশ গুপ্ত নামে এক ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে এই জিডি করে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী রাজনীতিকে কলুষিত করার উদ্দেশ্যেই বিরোধীদের প্ররোচনায় এই জিডি করা হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন, মিনারা বেগম, রেবা চৌধুরী, সাফিয়া খাতুন, তৃপ্তি রাণী দাশ ও মায়া রাণী দাশ।