হবিগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত August 22, 2022
হবিগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজের উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর বাইপাস রোড সংলগ্ন তাজ ম্যানশনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিল শেষে ২ হাজর মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।