হবিগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর হোসেন স্বপনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 18, 2024
হবিগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর হোসেন স্বপনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৩ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারি সানাবই গ্রামে তালুকদার বাড়িতে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সাবেক সাধারণ সম্পাদক মো আকবর হোসেন স্বপন তালুকদারের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আব্দুর রহমান। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো হুমায়ুন কবির। সম্মানিত অতিথি ছিলেন ইংল্যান্ড প্রবাসী ফজলুল করিম আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রাজিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল করিম দুলাল, ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী শামীম, ইউপি মেম্বার সামছুন্নাহার, বিশিষ্ট মুরব্বি খুরশেদ তালুকদার, সাবেক মেম্বার নিয়ামত উল্ল্যাহ খান, জিতু মিয়া তালুকদার, নেকবর হোসেন তালুকদার, যুক্তরাষ্ট্র প্রবাসী জালাল উদ্দিন তালুকদার, আব্দুল আউয়াল তালুকদার, রাজিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল আহমেদ ও সাবেক মেম্বার শাহনেওয়াজ তালুকদার।
অতিথিরা বলেন, দীর্ঘদিন ধরেই সাবেক মেম্বার আকবর হোসেন স্বপন তালুকদার প্রবাসে থেকেও নিজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে করে যাচ্ছেন।