হবিগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে নিউ ফিল্ড মাঠে মাসব্যাপী হবিগঞ্জ শিল্প ও পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাতে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক হবিগঞ্জের উদ্যোগে ও বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির।
পুনাক হবিগঞ্জের সভাপতি তাহেরা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী শিল্প-পণ্য মেলার উদ্বোধন করেন।
পরে অতিথিবৃন্দ মেলার শতাধিক স্টল ঘুরে দেখেন। উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।