হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত May 17, 2022
হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রঙ তুলিতে মুক্তিযুদ্ধের নানা দৃশ্য ফুটিয়ে তুলে।
প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দিল আফরোজ কাঞ্চির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান, তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাধিক শিশু এতে অংশগ্রহণ করে। প্রত্যেক বিভাগের সেরা তিনজনকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে পুরস্কৃত করা হবে। এছাড়াও তাদের ছবিগুলো জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় মূল্যায়নের জন্য প্রেরণ করা হবে।