হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।