বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : স্মার্ট ভূমিসেবার প্রত্যয়ে হবিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ২২ মে সকালে জেলা প্রশাসনের নিমতলায় বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকদের নিয়ে একটি বর্ণঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো রফিকুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধূরী।
তারা বলেন, স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভূমি সেবা সপ্তাহ এ ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে।