হবিগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ

প্রকাশিত June 15, 2023
হবিগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে হবিগঞ্জে সাংবাদিকদের অবহিত করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ জুন দুপরে হবিগঞ্জ সদর হাসপাতালের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা নূরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাক প্রদীপ দাশ সাগর।
এ সময় হবিগঞ্জে কমরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।