হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন

প্রকাশিত July 18, 2023
হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ‘গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা ২০২৩ শুরু হয়েছে।
মঙ্গলবার, ১৮ জুলাই সকালে জেলা প্রশাসনের নিমতলায় হবিগঞ্জ বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
এরআগে প্রধান অতিথি বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন। একটি শোভাযাত্রাও বের করা হয়।