নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার একমাত্র আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার ঘোষপাড়া এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গত ১৩ নভেম্বর বিকেলে একই এলাকার এক ব্যক্তি ধর্ষণ করে।
এ ব্যাপারে বুদ্ধি প্রতিবন্ধী নারীর মা বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প, হবিগঞ্জ ও র্যাব-৪, ঢাকার একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার আশুলিয়া বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার {নং ১৫, তারিখ ১৪/১১/২০২৫ খ্রি, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১)} আসামি রনধীর গোপকে (৪৫, পিতা মৃত মনিন্দ্র গোপ, ঘোষপাড়া, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।