হবিগঞ্জে বিশিষ্ট সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর হোসেন স্বপন তালুকদারের সংবর্ধনা

প্রকাশিত January 25, 2025
হবিগঞ্জে বিশিষ্ট সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর হোসেন স্বপন তালুকদারের সংবর্ধনা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন তালুকদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
২২ জানুয়ারি রাতে শহরের আমির চাঁন কমপ্লেক্সে স্কাই কিং রেস্টুরেন্টে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ন কবির। বিশেষ অতিথি ছিলেন, ফ্রান্স প্রবাসী ফারুক আহমেদ। সংগঠনের আহবায়ক মো নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মশিউর রহমান কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছালেহ আহমদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হায়দার আলী, সুভাষ চন্দ্র দেব নাথ, মো আবুল ফজল, মো আব্দুল আহাদ, মো নোমান মিয়া, মো জাকারিয়া চৌধুরী, নূরুল হক টিপু, আলমগীর আলম, ছালেহ আহমেদ চৌধুরী, জয়নাল আবেদীন, শামীম আহমেদ, আইউব আলী ও মহিবুল ইসলাম সোহেল। বক্তারা বলেন, আকবর হোসেন তালুকদার স্বপন প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। তিনি এলাকায় শিক্ষার, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ সহ সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখছেন।