হবিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত September 7, 2017
হবিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা ওলামা দল সভাপতি ক্বারি কবির হোসেন, জেলা বিএনপি নেতা সৈয়দ তোফায়েল আহমেদ, আব্দুল হাই, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মতিন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান।