বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ বসুন্ধরা সংসদ আয়োজিত নাইট মোটর সাইকেল ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চুনারুঘাটের আয়ানটেককে হারিয়ে টি স্পোর্টস নাতিরাবাদ চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্ট উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হাই, জেলা বিএনপির যুগ্মআহবায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, নাতিরাবাদ পঞ্চায়েত সভাপতি হাবিবুর রহমান হাবিব, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ফখরুল আলম বাবুল, জেলা স্বেচ্ছাবেক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি জিল্লুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি খুরশেদ আলী, শমসু মিয়া, সিরাজুল ইসলাম মনফর, আব্দুল মান্নাফ, আব্দুল কুদ্দুস শামীম, সালেক মিয়া, সালাম মিয়া, ফয়সল আহমেদ, ফাতেমা ইয়াসমিন, সৈয়দা লাভলী সুলতানা, মহিউদ্দিন শিপন, রুমন আহমেদ, মহিবুর রহমান জিতু, নাজমুল ইসলাম, শেখ মামুন, খান নিশু, মামুন আহমেদ, শেখ শাহিনুর, পলাশ সূত্রধর, জনি আহমেদ, শুভ ইসলাম প্রমুখ।