হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে রিচি সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে সানরাইজ ক্লাবকে পরাজিত করে।
জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত লীগের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম।
বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে ২৪টি দল অংশগ্রহণ করে।