হবিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবদন প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও প্রশাসনের

প্রকাশিত August 15, 2022
হবিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবদন প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও প্রশাসনের

হবিগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষ্যে হবিগঞ্জে সকাল ৯টায় জেলা প্রশাসনের নিমতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির এমপি, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদ প্রশাসক ডা মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় জাতির পিতা সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠন পর্যায়ক্রমে পুষ্পার্ঘ অর্পণ করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন মেডিক্যাল ক্যাম্প, আলোচনা সভা, দোয়া মহফিল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং শোক মিছিলেরও আয়োজন করে।