হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত June 2, 2022
হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে জেলার ১ হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলোতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা জানান, স্টুডেন্ট কাউন্সিল মূলত নির্বাচন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে হয়ে থাকে। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।