হবিগঞ্জে প্রথমবার নানা কর্মসূচিতে পালন করা হলো ‘বিশ্ব আদিবাসী দিবস’

প্রকাশিত August 9, 2026
হবিগঞ্জে প্রথমবার নানা কর্মসূচিতে পালন করা হলো ‘বিশ্ব আদিবাসী দিবস’

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে এই প্রথম ‘বিশ্ব আদিবাসী দিবস’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আদিবাসী দিবস ও ঐতিহ্যগত জ্ঞানসুরক্ষায় এগিয়ে আসুন’ ।
এ উপলক্ষে রবিবার (৯ আগস্ট/২৫ শ্রাবণ) বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া একটি শোভাযাত্রাও বের করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত কমিটির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা। প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ।
অতিথিরা বলেন, আদিবাসীদের সংস্কৃতি, ভাষা ও কৃষ্টি ঠিক রেখে তাদের কল্যাণে কাজ করতে হবে।
এদিকে হবিগঞ্জের আদিবাসীদের পক্ষ থেকে তাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুররুদ্ধার, ভূমির অধিকার নিশ্চিতকরণ ও তাদের উপর অন্যায়-অত্যাচার বন্ধ করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে মনিপুরী, গারো, মুণ্ডা, ওরাও, সাঁওতাল , খারিয়া বাড়াইক, মহালি ও মাল জনগোষ্ঠীর লোকজন অংশ নেয়।
তারা নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে।