হবিগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার

প্রকাশিত August 19, 2022
হবিগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, হবিগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চুনারুঘাট থানার প্রতিবন্ধী শিশু (১৪) ধর্ষণ মামলার একমাত্র আসামি চুনারুঘাট উপজেলার দেউন্দি এলাকার নিম্বর আলীর ছেলে মো মসতু মিয়াকে (৫৫) গ্রেফতার করে।
পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি