হবিগঞ্জে পোল্ট্রি এন্ড ফিস ফিড ডিলার মালিক সমিতির কমিটি গঠন

প্রকাশিত November 29, 2025
হবিগঞ্জে পোল্ট্রি এন্ড ফিস ফিড ডিলার মালিক সমিতির কমিটি গঠন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলা পোল্ট্রি এন্ড ফিস ফিড ডিলার মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৯ নভেম্বর/১৪ অগ্রহায়ণ) দুপুরে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজ চাইনিজ রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী এম এ মতিনের সভাপতিত্বে ও মো জাহির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও সাংবাদিক রহমত আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী খয়ের উদ্দিন আহমেদ কামাল সহ হবিগঞ্জ সদর উপজেলা পোল্ট্রি এন্ড ফিস ফিড ডিলার মালিক সমিতির অন্যান্য নেতা।
সভায় বক্তারা হবিগঞ্জের পোল্ট্রি ব্যবসার বিভিন্ন সমস্যা ও সমাধানের দিক নিয়ে আলোচনা করেন।
পরে প্রধান অতিথি মফিজুর রহমান বাচ্চু হবিগঞ্জ সদর উপজেলা পোল্ট্রি এন্ড ফিস ফিড ডিলার মালিক সমিতির আগামীর ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে রয়েছেন সভাপতি এম এ মতিন, সহসভাপতি মো জাহির মিয়া ও প্রণব মোদক, সাধারণ সম্পাদক খয়ের উদ্দিন আহমেদ কামাল, সহসাধারণ সম্পাদক মো শাহ আলম মিয়া ও সহসাধারণ সম্পাদক মো মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো শামছুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মো সেকুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো শামছুদ্দিন, অর্থ সম্পাদক মো আব্দাল মিয়া, সহ অর্থ সম্পাদক মো মাহমুদ, প্রচার সম্পাদক মো তোফায়েল আহমেদ, সম্মানিত সদস্য মো রিপন মিয়া, ফনি দাশ, মো সাদেক মিয়া, মো আব্দুল কাইয়ূম, মো ইলিয়াছ মিয়া, মো সোহেল মিয়া, মো আব্দুল শহীদ, মো মকসুদ আলী ও নিখিল পাল।