হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর মা ও বোনের উপর হামলা

প্রকাশিত November 8, 2023
হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর মা ও বোনের উপর হামলা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর মা ও বোনের উপর প্রতিপক্ষের দুই দফা হামলা চালানোর অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আহত হাছনা ভানু ও তার মেয়ে আমিনা আক্তারকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শায়েস্তানগর এলাকার ব্যবসায়ী আব্দুল আলীর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার সাগর মিয়ার বিরোধ চলছে। সোমবার বিকেল ৪টার দিকে কাপড় শুকানো নিয়ে আব্দুল আলীর বোন আমিনা আক্তারের সঙ্গে সাগর মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাগর মিয়া ও তার লোকজন আব্দুল আলীর মা ও বোনের উপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা আব্দুল আলীর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে আবারও সাগর মিয়া আব্দুল আলীর বাসায় হামলা চালায়। হামলায় আব্দুল আলীর মা হাছনা ভানু (৬৫) ও বোন আমিনা আক্তার (৩০) আহত হন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অজয় দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।