হবিগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা গণঅধিকার পরিষদের মিছিল ও পথসভা

প্রকাশিত September 4, 2023
হবিগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা গণঅধিকার পরিষদের মিছিল ও পথসভা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার, ৪ সেপ্টেম্বর দুপুরে শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগা এলাকা থেকে তত্ত্বাবধায়ক সরকাররের দাবিতে এ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি থানা মোড় হয়ে আবার ঈদগার দিকে গেলে পুলিশ বাধা দেয়। তবে নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে যান।
পরে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন সদস্য সচিব আবুল হোসেন জীবন, যুগ্মআহবায়ক সিরাজুল ইসলাম, হবিগঞ্জ পৌর শাখার আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি লোকমান হোসেন, সদস্য সচিব হিরা মিয়া, চুনারুঘাট উপজেলা শাখার আহবায়ক এম এ মন্নান, হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক রাসেল আহমেদ ও মেহেদী হাসান।
এর আগে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।