হবিগঞ্জে দুই বাজারে মাছ ব্যবসায়ীদের দিনব্যাপী ধর্মঘট পালন

প্রকাশিত August 10, 2017
হবিগঞ্জে দুই বাজারে মাছ ব্যবসায়ীদের দিনব্যাপী ধর্মঘট পালন

হবিগঞ্জ প্রতিনিধি : নানা অনিয়মের প্রতিবাদে হবিগঞ্জ শহরের পুরান বাজার ও চৌধুরী বাজারের মাছ ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন।
মঙ্গলবার ভোর থেকে দিনব্যাপী ধর্মঘট শুরু হয়।
আন্দোলনকারী ব্যবসায়ীদের জানান, দুটি বাজারে ৩ শতাধিক ব্যবসায়ী বিভিন্ন বাজার থেকে পাইকারি দরে মাছ ক্রয় করে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করেন; কিন্তু বাজার সভাপতি সহ ১২ জন সদস্য হাওর থেকে সরাসরি মাছ এনে পাইকারি বিক্রি করেন। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।
এছাড়াও বাজার কমিটি ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে।