হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত October 30, 2023
হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার, ২৯ অক্টোবর দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ মটর মালিক গ্রæপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো সজিব আলী।
এছাড়াও সরকারি কর্মকর্তা ও পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।