বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে ডিল্পোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
তারা ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। ৭ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পালন করেন পূর্ণদিবস কর্মবিরতি। বৈষম্য বিরোধী সার্ভে ডিল্পোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচি পালনকালে তারা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন।
বৈষম্য বিরোধী সার্ভে ডিল্পোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মো মানিক মিয়া জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯৯৪ সালে ১৬৪ নম্বর স্মারকে অন্যান্য ডিল্পোমাধারীকে ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির গ্রেজেটেড মর্যাদা দেওয়া হয়; কিন্তু এখন পর্যন্ত ডিল্পোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে প্রকৌশলী ও সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদ বঞ্চিত রাখা হয়েছে।
তিনি সংগঠনের পক্ষ থেকে বরিশালের বাবুগঞ্জের সার্ভেয়ার জসিম উদ্দিন হত্যার তীব্র নিন্দা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন,সার্ভেয়ার আমিনুর রহমান, কবির হোসেন, আব্দুস শহীদ, মনিরুজ্জামান, জুনায়েদ আহমেদ, ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ ও সোহেল রানা।