হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুসের কেন্দ্রীয় সহসভাপতি গুলজার আহমেদ বলেছেন, স্বর্ণব্যবসায়ীদের নিরাপত্তার আশ্রয়স্থল হিসাবে এই সংগঠন কাজ করছে।
তিনি আরও বলেছেন, মূলত বাজুস সভাপতি, বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীরের নেতৃত্বে এই আস্থার জায়গাটি তৈরি হয়েছে।
তিনি আরও বলেছের, গত ১০ মাসে বাজুসের সদস্য সংখ্যা ১৫ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৫০ হাজার হয়েছে। সদস্য হতে এখন কোন ফি নেওয়া হচ্ছে না। আগামী বছরের মাঝামাঝিতে দেশে স্থানীয়ভাবে স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণ পাবেন। এর জন্য বিকল্প চিন্তা করতে হবে না। তবে স্বর্ণের বৈধতা এবং ট্যাক্স ও ভ্যাট প্রদান নিশ্চিত করেই ব্যবসা করতে হবে।
শনিবার দুপুরে হবিগঞ্জ টাউন হলে বাজুস হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বাজুস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সমীর চন্দ্র বনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় বনিক দ্বিজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জয়নাল আবেদীন খোকন, কোষাধ্যক্ষ উত্তম বনিক, সদস্য রিপনুল হাসান, আসলাম খান ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং নীহার কুমার রায়।
সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, লিটন লাল বনিক, সৌরভ বনিক, নিপেন দেব, ঝন্টু দেব, বিশ্বজিত বনিক, কাজল চন্দ্র বনিক, স্বদীপ কুমার বনিক, স্বপন লাল বনিক, নেপাল বনিক, শিশির বনিক, প্রদীপ চন্দ্র কর, প্রনব দেব, সুব্রত বনিক সুদন, অঞ্জন বনিক, গোপাল দেব, সুজিত বনিক, পরিতোষ বনিক, হিমাংশু ঘোষ, সাধন দাশ, শ্যামল বনিক ও সমীর বনিক।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া সংগঠনের জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।