হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

প্রকাশিত October 24, 2025
হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাপার সদর উপজেলা সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় এতে অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা সহসভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাংস্কৃতির পার্টির হবিগঞ্জ আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জাতীয় পার্টির জেলা সহসভাপতি মির জিয়াউল হক জিয়া, কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো তালেব আলী, আবেদ খান, জয়নাল আবেদীন, মোশাহিদ আলী বাবুল, শায়েস্তাগঞ্জ উপজেলা জাপা সভাপতি আব্দুস সালাম, আব্দুল কাইয়ূম চৌধুরী প্রমুখ।