হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার কালিগজিয়া ত্রিপুরা পুঞ্জিতে তাঁত প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচির লক্ষ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করা। সোমবার সকালে এর উদ্বোধন করেন, শ্রম মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজ খান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, পুটিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুদ্দত আলী ও কালিগজিয়া মহিলা আদিবাসী সমবায় সমিতির সভাপতি স্বপ্না রানী দেববর্মা।