বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ জন কৃষকের হাতে ১৫ কেজি করে সার ও ৫ কেজি করে বীজ তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ।
একই অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি বিদ্যালয় ও ৫টি মাদরাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।