হবিগঞ্জে কুরবানির পশুর হাট : গো-খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে গরুর বাজার চড়া

প্রকাশিত June 27, 2023
হবিগঞ্জে কুরবানির পশুর হাট : গো-খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে গরুর বাজার চড়া

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জে কুরবানির পশুর হাটগুলোতে প্রচুর গরু উঠলেও বাজার চড়া। গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়া গরুর দাম বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন খামারিরা। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি হাঁকা হচ্ছে।
এবার জেলার ৯ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কুরবানির পশুর হাট বসেছে প্রায় ৬০টি। হবিগঞ্জের সবচেয়ে বড় পশুর হাট যশোরআব্দায় ‘রাজা বাবু’ নামের গরুর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। অন্যদিকে কুরবানির পশুর সর্বনিম্ন দাম ৫০ হাজার টাকা। তাই অনেকের বাজেটেই কুলোচ্ছেনা। অবশ্য বিক্রেতাদের আশা শেষমুহূর্তে বেচাকেনা বাড়বে।
হবিগঞ্জ গরুর বাজার ইজারাদারের প্রতিনিধি আবু ছালেক জানিয়েছেন, কুরাবানির পশুর হাটে বেচাকেনা কম।
কুরবানির হাটে জালনোটের ছড়াছড়ির আশংকা থাকে সবসময়। তাই প্রতারণা রোধে পুলিশ সার্বক্ষণিক নজরদারী রাখছে বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানিয়েছেন।