হবিগঞ্জে এ্যাপোলো হাসপাতাল পরিদর্শনে ওমানের ৪ বিশিষ্ট নাগরিক

প্রকাশিত December 10, 2025
হবিগঞ্জে এ্যাপোলো হাসপাতাল পরিদর্শনে ওমানের ৪ বিশিষ্ট নাগরিক

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বাংলাদেশ সফররত ওমানের ৪ বিশিষ্ট নাগরিক হবিগঞ্জ শহরের সুবজবাগ এলাকায় অবস্থিত এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন।
ওমানের এই নাগরিকরা হলেন সাঈদ হেলাল ফারসী, নাসের সুলাইমান সাঈদ আল মামার, আলী সেলিম আলী আল ফারসী ও সুলতান সাইফ সুলাইমান আলী ফারসী।
বুধবার (১০ ডিসেম্বর/২৫ অগ্রহায়ণ) রাতে তারা এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। তারা সেখানে অপারেশন থিয়েটারসহ সকল বিভাগের কার্যক্রম দেখে মুগ্ধ হন।
পরিদর্শনকালে এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নাহিজ, ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব চন্দ্র দেব, মীর জিয়াউল হক জিয়া, ডা সুদীপ তালুকদার রনি, সাংবাদিক এস এম সুরুজ আলী, মাসুক মিয়া, আমিনুল হক, তফুর মিয়া, শহিদ মিয়া, শাহ আলম ও সৈয়দ আরমান।।
ওমানিরা জানান, গত ৪ দিন বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন তারা। এ সময় তারা দেশের প্রাকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার অসাধারণ অনুভূতি প্রকাশ করেন। বাংলাদেশের মানুষের আতিথিয়েতায় তারা মুগ্ধ বলেও তারা জানান।