বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে ইয়ং টাইগার অনূর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সিলেট অঞ্চলের খেলা হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর (৪ পৌষ) সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুন নাহার শেফা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহ ফখরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো বদরুল আলম । উদ্বোধনী দিনে টসে জিতে প্রথমে হবিগঞ্জ একাদশ ব্যাটিং শুরু করে। উদ্বোধনী খেলায় জয়লাভ করে সিলেট একাদশ। খেলায় ৪টি দল অংশগ্রহণ নিয়েছে।