হবিগঞ্জ প্রতিনিধি : ‘আমাদের নার্স-আমাদের ভবিষ্যত’ স্লোগান নিয়ে হবিগঞ্জে নার্স দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার, ১২ মে সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের নার্সদের উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা সদর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা আমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল ও ডা মিঠুন রায়।