হবিগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত December 8, 2025
হবিগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছা ইয়াসমিন খাতুন বলেছেন, জাতির স্বপ্ন বাস্তবায়নে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো একটি নির্বাচন অনুষ্ঠানে পুলিশ কাজ করছে।
সোমবার (৮ ডিসেম্বর/২৩ অগ্রহায়ণ) হবিগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাসসের জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীমসহ অন্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী ও ডিআইওয়ান মাহবুবুর রাহমান।
পুলিশ সুপার মোছা ইয়াসমিন খাতুন বলেন, সকলের সহযোগিতায় আগামী নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। জাতি ১৬/১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন প্রত্যাশা করছে।
তিনি সাংবাদিকদের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।