হত দরিদ্রদের মধ্যে প্রবাসী ঐক্য সংগঠন খালোমুখের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত March 31, 2023
হত দরিদ্রদের মধ্যে প্রবাসী ঐক্য সংগঠন খালোমুখের খাদ্যসামগ্রী বিতরণ

প্রবাসী ঐক্য সংগঠন খালোমুখ বাজার দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও অসুস্থ রোগীদের নগদ অর্থ বিতরণ করেছে।
শুক্রবার, ৩১ মার্চ বিকেলে উত্তর সত্তিঘর গ্রামে সংগঠনের সদস্য সৌদি আরব প্রবাসী লিলু মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলামের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন মুরব্বি কুতুব উদ্দিন, মনসুর আহমদ, আফাজ মিয়া, প্রবাসী ছমির উদ্দিন, যুবনেতা রিপন মিয়া, ফজলে রাব্বি, হাসান মিয়া, আব্দুল হামিদ, সুলেমান আহমদ, ছালমান আহমদ, আব্দুল বাছিত প্রমুখ।
প্রায় ৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিঁয়াজ, চানা, লবণ ও তেল এবং অসুস্থ রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি