হজরত শাহজালালের ওরস শুরু || শেষ হবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে

প্রকাশিত May 7, 2026
হজরত শাহজালালের ওরস শুরু || শেষ হবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে

নিজস্ব প্রতিবেদক : মহান দরবেশ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র ওরস মোবারক উপলক্ষে পুরো মাজার এলাকা এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত-আশেকানে পরিপূর্ণ। চলছে জিকির-আসগার, দোয়া-দরুদ, কোরান তেলাওয়াৎ ও জিয়ারতসহ ধর্মীয় বিভিন্ন কার্যক্রম। আগামীকাল শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুদিন ব্যাপী এই বার্ষিক আয়োজন সমাপ্ত হবে।
বৃহস্পতিবার (৭ মে/২৪ বৈশাখ) সকাল থেকে শুরু হয় মাজারে গিলাফ ছড়ানো। মহানগরীর বিভিন্ন এলাকাসহ বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-আশেকানরা উৎসবমুখর পরিবেশে মূলত লাল রঙের গিলাফ নিয়ে মাজারে এসে তা ছড়িয়ে দেন। অনেকে মানত হিসেবেও কিছু না কিছু নিয়ে আসেন।
এই বিশাল আয়োজন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়ে সে জন্যে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।