স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন ট্রাভেলস ব্যবসায়ী শামীম আহমেদ

প্রকাশিত February 24, 2024
স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন ট্রাভেলস ব্যবসায়ী শামীম আহমেদ

জুড়ী থেকে সংবাদদাতা : টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে ‘স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়।
২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
তিনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩০ ব্যক্তির হাতে ‘স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ তুলে দেন।
এর মধ্যে আবাসন ও জুয়েলারি শিল্পে বিশেষ অবদানের জন্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, সংগীতে বিশেষ অবদানের জন্যে বরণ্যে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্যে বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, মানবকল্যাণে বিশেষ অবদানের জন্যে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ, রম্য রচনায় বিশেষ অবদানের জন্যে আবু হেনা মোরশেদ জামান, সফল উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্যে পান-সুপারির স্বত্বাধিকারী কণা রেজা, ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে শামীম ওভারসীজেনর স্বত্বাধিকারী মোহাম্মদ শামীম আহমেদ ‘স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ লাভ করেন।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সন্তান বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী তরুণ সমাজসেবক মোহাম্মদ শামীম শামীম ওভারসীজ আরএল ২২৭৪ ও শামীম ট্রাভেলস এক্সপ্রেসের স্বত্বাধিকারী এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন, এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সদস্য।