স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কর্মসূচি

প্রকাশিত March 24, 2023
স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কর্মসূচি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ও যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির অবিসংবাদিত নেতা হোসেন শহীদ সোহরওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম এ জি ওসমানী সহ লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই যৌথ বিবৃতিতে তারা মহান স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি সফলেও সকলের সহযোগিতা কামনা করেছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবীর এম এ জি ওসমানীর মাজার জিয়রত ও আলোচনা সভা। সংবাদ বিজ্ঞপ্তি