মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সিলেট জেলা প্রেসক্লাব জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সভাপতি, দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা আল আজাদ, ইউএনবির সিলেট প্রতিনিধি জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ মহসীন, যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, ঐশী বাংলার সিলেট ব্যুরো প্রধান শফিকুর রহমান চৌধুরী, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক ও এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি এস এম রফিকুল ইসলাম সুজন, দৈনিক শ্যামল সিলেটের সহকারী সম্পাদক ও আজকের সিলেট.কম সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও স্টার নিউজের ব্যুরো ইনচার্জ ইয়াহ্ইয়া মারুফ, দৈনিক ইনকিলাবের স্টাফ ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ইনডিপেন্ডেন্ট টিভির ভিডিওগ্রাফার মোজাম্মেল হক, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন তারেক আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি