নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৮ লাখ টাকার ভারতীয় মহিষ, প্রসাধন সামগ্রী ও মোটরসাইকেল জব্দ করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর/২ আশ্বিন) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল ফেরিঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে। এতে মালিকবিহীন প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় ৮টি মহিষ জব্দ করা হয়।
এর আগের দিন সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২ লাখ ২৩ হাজার ৬০০ টাকার ভারতীয় গার্নিয়ার ফেসওয়াশ, নিভিয়া সফট ক্রিম ও ১টি মোটর সাইকেল জব্দ করে।