সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত February 3, 2024
সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট মহানগরীর সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় ও কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি (১৮ মাঘ) দুপুর ২টায় সাদিপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিসিকের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও আবৃত্তি শিল্পী জান্নাতুল নাজনীন আশার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো রিয়াজ, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো আব্দুল মুনিম, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিসিকের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, সংরক্ষিত নারী কাউন্সিলর হাজেরা বেগম, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহিব উস সালাম রিজভী ও রাজা জি.সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিত। সংবাদ বিজ্ঞপ্তি