সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার প্রয়োজন || শাল্লায় প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত November 29, 2023
সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার প্রয়োজন || শাল্লায় প্রশিক্ষণ কর্মশালা

শাল্লা প্রতিনিধি : ২০২৩-২৪ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৮ নভেম্বর থেকে আয়েজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ’বাংলাদেশ একটি কৃষি সমৃদ্ধ দেশ। সততার সঙ্গে পরিশ্রম করে কৃষির মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। যিনি পরিশ্রম করেন মহান সৃষ্টিকর্তাও তাকে ভালবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, কোথাও এক ইঞ্চি আবাদি জমি পতিত থাকবেনা।’
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওসমান মজুমদার। শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সার্বিক ব্যবস্থপনা ও পরিচালনায় কর্মশালায় এলাকার কৃষক কৃষাণীরা প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সবজি ও ফলের চারা বিতরণ করা হয়।