সুনামগঞ্জ-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ || বাতিল ১ জনের

প্রকাশিত January 3, 2026
সুনামগঞ্জ-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ || বাতিল ১ জনের

দিরাই প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দাখিলকৃত ৭টি মনোনয়নপত্রের মধ্যে ১টি বাতিল হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি/১৯ পৌষ) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্য যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন বিএনপি প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির, জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী মাওলানা শোয়াইব আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি প্রার্থী নিরঞ্জন দাস খোকন ও খেলাফত মজলিস প্রার্থী সাখাওয়াত হোসেন।