মো আয়মান মিয়া, দিরাই : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এ সংবাদে এলাকার দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর/১৯ অগ্রহায়ণ) বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
এ সময় তিনি ইতঃপূর্বে প্রার্থী শূন্য রাখা সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪, সিলেট-৪ এবং হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ইঙ্গিত দেন, বাকি আসনগুলোর কয়েকটিতে বিএনপি প্রার্থী দিতে পারে। তবে অন্য আসনগুলো সমমনাদের জন্যে রাখা হয়েছে।