সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানের চূড়ান্ত মনোনয়ন দাবিতে গণমিছিল

প্রকাশিত November 17, 2025
সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানের চূড়ান্ত মনোনয়ন দাবিতে গণমিছিল

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে জামালগঞ্জে গণমিছিল হয়েছে।
সোমবার (১৭ নভেস্বর/২ অগ্রহায়ণ) দুপুরে উপজেলার সাচনা বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রথম যুগ্মআহবায়ক মো আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্মআহবায়ক নাজিম উদ্দীন ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন।
বক্তরা বলেন, গত ১৭ বছর জেল-জুলুম নির্যাতন সহ্য করে তারা আন্দোলন করেছেন। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। সুনামগঞ্জ -১ আসনে তার বিকল্প নেই।