সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসকে সভাপতি ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মো ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, জ্যেষ্ঠ সহসভাপতি এস এ টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি, দৈনিক হাওরাঞ্চল সম্পাদক মো মাহতাব উদ্দিন তালুকদার, সহসভাপতি দৈনিক গণমুক্তি প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সহসভাপতি দৈনিক ঢাকা প্রতিদিন ও দি ডেইলি নিউজ মেইল প্রতিনিধি শামীম আহমদ তালুদার, যুগ্মসাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ প্রতিনিধি মোশাহিদ আলম মহিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি মো বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক হাওরাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মো আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গ্লোবাল টিভি প্রতিনিধি মিজানুর রহমান রোমান, দপ্তর সম্পাদক দৈনিক শিরোমনি প্রতিনিধি মো উস্তার আলী, অর্থ সম্পাদক দৈনিক ডেসটিনি প্রতিনিধি বিপলু রঞ্জন দাস, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাপ্তাহিক আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি তুষার আহমেদ টিপু এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি মইনুল হক।
এছাড়া কার্যকরী সদস্যরা হচ্ছেন, দি বাংলাদেশ টু ডে ও দৈনিক মুক্ত খবর প্রতিনিধি এ কে মিলন আহমদ, আনন্দ টিভি প্রতিনিধি মো এমরান হোসেন, দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহীদুল, মধুমতি টিভি প্রতিনিধি অশোক তালুকদার, দৈনিক সকাল বেলা প্রতিনিধি সামিয়ান তাজুল, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোশারফ হোসেন লিটন, জাগরনী টিভি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, সি এন এন বাংলা টিভি প্রতিনিধি মো হাসান আলী, ভিশন টিভি প্রতিনিধি মো নূর উদ্দিন আহমদ ও দৈনিক ভোরের কণ্ঠ প্রতিনিধি হেকিম আপ্তাব উদ্দিন।