সুনামগঞ্জ পৌরসভায় ১৪ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান

প্রকাশিত September 8, 2023
সুনামগঞ্জ পৌরসভায় ১৪ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌরসভায় অসহায়, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া নারীদেরকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে আমেরিকা প্রবাসী মাসুদ আহমদের অর্থায়নে ১৪ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
পৌরসভা মেয়রের প্রচেষ্টায় সংগ্রহ করা এসব সেলাই মেশিন বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় পৌরসভা মিলনায়তনে নারীদের হাতে তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, নারী কাউন্সিলর সামিনা চৌধুরী মণি, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, মৃদুল চৌধুরী ও হিসাব রক্ষণ কর্মকর্তা পার্থ প্রতীম দাস।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জানান, সুনামগঞ্জকে একটি আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলে প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলুলের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ চলছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় ও অস্বচ্ছল নারীদেরকে আর ঘরের মধ্যে বন্দিদশায় না রেখে তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।